আর্জেন্টিনায় এক ফুটবলারের হাতে আরেক ফুটবলার খুনের মতো বিষাদের ঘটনা ঘটেছে। গত রবিবার খুন হওয়া ফুটবলারটি হলেন রিভারপ্লেটের যুব একাডেমি ও আলম...
আর্জেন্টিনায় এক ফুটবলারের হাতে আরেক ফুটবলার খুনের মতো বিষাদের ঘটনা ঘটেছে। গত রবিবার খুন হওয়া ফুটবলারটি হলেন রিভারপ্লেটের যুব একাডেমি ও আলমাগরো ক্লাবের গোলরক্ষক ২৫ বছরের ফাকুন্দো এসপিনদোলা।
বুয়েন্স এয়ার্সের হার্লিংহ্যাম জেলার এক বার থেকে বের হয়ে রাস্তায় এ খুনের ঘটনা ঘটে। এ জন্য যে দুজন আটক হন তার একজন হলেন ফুটবলার নাহুয়েল ওভিয়েদো যিনি এখন খেলেন তৃতীয় বিভাগের সান তেলমো ক্লাবে। পুলিশ ওভিয়েদোর এক প্যারাগুয়েন বন্ধুকেও গ্রেফতার করেছে।
স্থানীয় সময় ভোরে রাস্তায় এসপিনদোলার সাথে একটি দলের রাস্তায় লড়াই হয়। এদের কেউ একজন ছুরি বের করে গোলরক্ষকের গলা কেটে দিলে সাথে সাথে তার মৃত্যু হয়। এ দলটিতেই ছিলেন ওভিয়েদো যিনি এর আগে এক ডাকাতির ঘটনায় তিন বছরের স্থগিত কারাদণ্ডাদেশ পান।
মারামারির কারণ এখনো জানা যায়নি।
COMMENTS