‘থাগস অব হিন্দোস্থান’ যশরাজ ফিল্মস বড় চমক দিতে চলেছে তাদের প্রযোজিত ‘থাগস অব হিন্...

‘থাগস অব হিন্দোস্থান’
যশরাজ ফিল্মস বড় চমক দিতে চলেছে তাদের প্রযোজিত ‘থাগস অব হিন্দোস্থান’ ছবির মধ্য দিয়ে। এরই মধ্যে এই ছবিতে আমির খানের লুক সবাইকে অবাক করেছে। বলিউডের এই সুপারস্টার তাঁর অভিনীত চরিত্রের প্রয়োজনে নাকে এবং কানে দুল পর্যন্ত পরেছেন। তবে যশরাজ ফিল্ম এই ছবিতে যা করছেন, তা বলিউডের ইতিহাসে আগে কখনো হয়নি। শুধু তা-ই নয়, ‘থাগস অব হিন্দোস্থান’ যশরাজ ফিল্মসের সবচেয়ে ব্যয়বহুল ছবি হতে চলেছে।
আরেকটা নতুন চমক দিতে চলেছে এই প্রযোজনা প্রতিষ্ঠান। এত দিন যশরাজ ফিল্মসের তৈরি প্রেমের ছবিতে ঘায়েল হয়েছে নয় থেকে নব্বই। এবার অ্যাকশন ছবি দিয়ে তাক লাগাতে চলেছে। বলিউডের বরেণ্য তারকা অমিতাভ বচ্চনকেও ‘থাগস অব হিন্দোস্থান’ ছবিতে মারাত্মক অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। আর এই ছবির মধ্য দিয়ে আমির খান ও অমিতাভ বচ্চনকে প্রথম একসঙ্গে পর্দায় দেখা যাবে। তবে এই ছবিকে ঘিরে নতুন যে তথ্যটি সামনে এসেছে, তা হলো এই ছবিতে ব্যবহার করা দুটি জাহাজ। এই জাহাজ দুটির ওজন রীতিমতো অবাক করবে সবাইকে।

‘থাগস অব হিন্দোস্থান’ ছবিতে আমির খান ও অমিতাভ বচ্চনের লুক
যশরাজ ফিল্মসের এই মেগা অ্যাকশন রোমাঞ্চকর ছবির জন্য দুটি বিশাল আয়তনের জাহাজ নির্মাণ করা হয়েছে। এই জাহাজ দুটি নির্মাণ করতে সময় লেগেছে এক বছরের বেশি। আন্তর্জাতিক মানের ডিজাইনারসহ এক হাজার কারিগরের সহযোগিতায় জাহাজ দুটি তৈরি হয়েছে। জাহাজ দুটির ওজন প্রায় দুই লাখ কেজি। মূলত অ্যাকশন দৃশ্যগুলোর জন্য জাহাজ দুটি ব্যবহার করে হয়েছে। আর ‘থাগস অব হিন্দোস্থান’ ছবির অধিকাংশ শুটিং হয়েছে মাল্টায়।

আমির খান প্রতিবছর তাঁর ছবির মধ্য দিয়ে অগণিত ভক্ত আর দর্শককে চমক দেন। এ বছর আমির খানের ‘থাগস অব হিন্দোস্থান’ সবচেয়ে বড় চমক হবে, তা বলার অপেক্ষা রাখে না। ‘সমুদ্র’ ও ‘জাহাজ’ এ ছবির অভিন্ন অংশ। আমির খান, অমিতাভ বচ্চন ছাড়া ক্যাটরিনা কাইফ আর ফাতিমা সানা শেখকে দেখা যাবে এই ছবিতে।
দেওয়ালি উপলক্ষে আগামী ৭ অক্টোবর মুক্তি পাবে ‘থাগস অব হিন্দোস্থান’। ১৯ জুলাই ছবিটি নতুন টিজার এসেছে ইউটিউবে।

COMMENTS