আনুশকা শর্মা ‘ফিল্লৌরি’তে আনুশকা শর্মা ছিলেন রূপকথার আদুরে ভূত। এবার ভয়ংকর ভূত হিসেবে ধরা দিলেন তৃতীয় ছবি ‘পরী’তে। ছবির টিজারে র...
![]() |
| আনুশকা শর্মা |
নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টিজারটি প্রকাশ করে লিখেছেন, ‘এবার কিন্তু কোনো রূপকথা নয়।’ টিজারও তা-ই প্রমাণ করল। এর আগে কয়েকটি পোস্টার প্রকাশ করে জানিয়ে দিয়েছিলেন, এবারের ভূত একদমই ভয়ংকর। ফিল্লৌরি ছবিতে আনুশকা রূপকথার ভূত হিসেবে দেখা দিয়েছিলেন।


‘পরী’ মুক্তি পাওয়ার কথা ছিল ৯ ফেব্রুয়ারি। এখন ২ মার্চ মুক্তির দিন ঠিক হয়েছে। প্রযোজক হিসেবে আনুশকা শর্মা ইতিমধ্যে সফলতার প্রমাণ দিয়েছেন। ‘এনএইচটেন’, ‘ফিল্লৌরি’ ছবির পর নতুন ছবি প্রযোজনা করলেন ‘পরী’ নামে। ছবিতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তীকেও। পরিচালনা করেছেন প্রসিত রায়। কলকাতা ও মুম্বাইয়ে হয়েছে ছবির শুটিং।
সূত্র : প্রথম আলো

COMMENTS