বিয়ে নিয়ে খবর প্রচারকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিলেন ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। তিনি সরাসরি জানিয়ে দিলেন এখনই বিয়ে করছেন না। শুক্রবার...

বিয়ে নিয়ে খবর প্রচারকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিলেন ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। তিনি সরাসরি জানিয়ে দিলেন এখনই বিয়ে করছেন না।
শুক্রবার এনডিটিভি’র খবরে জানানো হয়, বিয়ের খবর প্রচারে কিছুটা ক্ষুব্ধ হয়ে তামান্না ভাটিয়া বলেন, ‘একদিন বলবেন অভিনেতা, একদিন বলবেন ক্রিকেটার, একদিন বলবেন ডাক্তার। এসব গুজব শুনে মনে হয়, আমি স্বামী কিনতে এসেছি। আমি ভালোবাসায় বিশ্বাসী হলেও আমার নিজের জীবন সংক্রান্ত ভিত্তিহীন খবর আমি একেবারেই পছন্দ করি না। আমি এই মুহূর্তে হ্যাপিলি সিঙ্গেল এবং আমার মা বাবা এখন কোনো ভাবেই আমার জন্য পাত্র খুঁজছেন না।’

এই তামান্নার সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক নিয়ে ২০১২ সালে বেশ কিছু গুজব রটেছিল, এক্ষেত্রে তিনি সেই প্রসঙ্গই টেনে আনেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রাজ্জাকের সঙ্গে ছবি শেয়ার করতে দেখে বিভিন্ন গসিপ কলামে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল।
তামান্না জানান, কাজের বাইরে তিনি এই মুহূর্তে একেবারেই কিছু ভাবছেন না। শুক্রবার প্রকাশিত একটা রিপোর্টে জানানো হয়েছিল আগামী বছর তার বিয়ে ঠিক হয়েছে এবং তার মা রজনী ভাটিয়া তার জামাইয়ের অনেক গুণগান করেছেন- যা সম্পূর্ণ গুজব।
অভিনেত্রী তার বিবৃতিতে জানান, বিয়ে ঠিক হলে তিনি নিজেই সকলকে জানাবেন, তার জন্য আগে থেকে ভুল খবর প্রকাশ করার প্রয়োজন নেই।
COMMENTS