অ্যাঞ্জেলিনা জোলি হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আবার বিয়ে করতে যাচ্ছেন। গুঞ্জন চলছে, ব্রিটিশ এক ধনাঢ্য সমাজকর্মীর সঙ্গে এক বছর ধরে ...
![]() |
| অ্যাঞ্জেলিনা জোলি |
![]() |
| অ্যাঞ্জেলিনা জোলি |
জোলির ছয় সন্তান নাকি বেজায় খুশি এই বিয়ে নিয়ে । এরই মধ্যে ছেলে প্যাক্স বিয়েতে কোন গান বাজবে, কোন শিল্পী গাইবেন-এসব ঠিক করে ফেলেছে। তা ছাড়া বিয়ের পরের পার্টির কেক কেমন হবে, সেটা ঠিক করে ফেলেছে প্যাক্স। মেয়ে জাহারা ও ভিভিয়েন হবে জোলির ব্রাইডসমেইড ও ছেলে ম্যাডক্স হবে বরের বেস্টম্যান। আর আরেক মেয়ে শিলোহর হাত ধরে বিয়ের আসরে আসবেন জোলি। অন্যদিকে ছেলে ম্যাডক্স খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চায় এই বিয়েতে। তাই সে বিয়ের আংটি নিয়ে আসবে বর ও কনের সামনে।
![]() |
| অ্যাঞ্জেলিনা জোলি |
আগে ১৯৯৬ সালে অভিনেতা জনি লি মিলারকে বিয়ে করেন অ্যাঞ্জেলিনা জোলি। দ্বিতীয়বার তিনি বিয়ে করেন অভিনেতা বিলি বব থরটনকে, ১৯৯৯ সালে। সবশেষ ২০১৪ সালে ব্র্যাড পিটকে বিয়ে করে সংসারী হন জোলি। কিন্তু তা-ও ভেঙে যায় ২০১৬ সালে। এস শোবিজ



COMMENTS