আলিয়া ভাট ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে আলিয়া ভাটের চরিত্রের কথা মনে আছে? সেখানে ‘কায়রা’ নামের এক উচ্ছল আর চঞ্চল স্বভাবের মেয়ে ছিলেন এই ন...
![]() |
| আলিয়া ভাট |
‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে আলিয়া ভাটের চরিত্রের কথা মনে আছে? সেখানে ‘কায়রা’ নামের এক উচ্ছল আর চঞ্চল স্বভাবের মেয়ে ছিলেন এই নায়িকা। কায়রা কোনো সম্পর্কেই বেশি দিন আটকে থাকতে পারেন না। আজ একজনের সঙ্গে প্রেম করছেন, তো কাল আরেকজন সঙ্গে। আলিয়ার বাস্তব জীবনেও বুঝি কায়রার ছায়া পড়েছে। আগামী ১৫ মার্চ ২৫ বছর পূর্ণ করবেন বলিউডের এই তারকা। এরই মধ্যে তাঁর প্রেমিকের তালিকায় যুক্ত হয়েছে কয়েকটি নাম।
![]() |
| আলিয়া ভাট |
![]() |
| আলিয়া ভাট ও রণবীর কাপুর |
আলিয়া এখন মজেছেন এক ধনকুবেরের ছেলের প্রেমে। টেলিকম কোম্পানি এয়ারটেলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুনীল মিত্তালের ছেলে কেভিনের সঙ্গে নাকি ভাব হয়েছে আলিয়ার। কেভিন মিত্তাল নিজেও তরুণ উদ্যোক্তা। তিনি স্মার্টফোনে দ্রুত বার্তা আদান-প্রদানের সফটওয়্যার হাইক ম্যাসেঞ্জারের প্রতিষ্ঠাতা। কেভিনের সঙ্গে আলিয়ার প্রথম দেখা হয় গত বছর। ২০১৭ সালের ওয়ার্ড ইকোনমিক ফোরামে। এদিকে কিছুদিন আগে আলিয়ার কিশোরবেলার ক্রাশ রণবীর কাপুরের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা যায়। তাঁদের আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’।
এই ছবির শুটিং করতে গিয়ে দুজন ঘনিষ্ঠ হয়ে পড়েন বলেও কানাঘুষা হয় বলিউডে।
সিদ্ধার্থ মালহোত্রার আগে আলিয়ার সম্পর্ক ছিল আলী দারারকারের সঙ্গে। আলী ছিলেন আলিয়ার স্কুলের বন্ধু। কয়েক মাস আগেও সাবেক প্রেমিক আলী ও অন্য বন্ধুদের সঙ্গে ডিস্কোতে দেখা যায় আলিয়াকে। এত এত প্রেমিকের ভিড়ে আলিয়া এবার ভালোবাসা দিবস কার সঙ্গে কাটাবেন, সেটাই ঠাওর করা যাচ্ছে না।
সূত্র : প্রথম আলো
সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট

COMMENTS