অনেকেই আছেন যাঁরা ফেসবুকে আর মজা পান না। হারিয়ে ফেলেছেন আকর্ষণ। এর কারণ হতে পারে ফেসবুকের নিউজফিডে আকর্ষণীয় ফিড আসা বন্ধ হয়ে যাওয়া। অনেক...

স্নুজ বাটন
একই ব্যক্তির কাছ থেকে বারবার বিরক্তিকর পোস্ট আসা ঠেকাতে পারে স্নুজ বাটন। কারও পোস্ট যদি কিছুদিনের জন্য থামিয়ে রাখতে চান তবে তার জন্য স্নুজ বাটন কাজে লাগানো যায়। ফেসবুকের নতুন স্নুজ ফিচার ব্যবহার করে কোনো ব্যক্তিকে বন্ধু তালিকা থেকে বাদ না দিয়েও তার পোস্ট ৩০ দিনের জন্য নিউজফিডে দেখানো বন্ধ করার সুযোগ আছে স্নুজে। বন্ধু, ব্র্যান্ড, গ্রুপের পোস্টের পাশে ট্রিপল-ডট বাটন চেপে স্নুজ অপশন নির্বাচন করলেই এক মাসের জন্য বিরক্তি থেকে মুক্তি।পোস্ট হাইড
কারও পোস্ট যদি নিউজ ফিডে রাখতে চান কিন্তু যতোটা সম্ভব কম দেখার ইচ্ছা পোষন করেন তবে ফেসবুক সে সুযোগ রেখেছে। পোস্টের পাশে ট্রিপল-ডট বাটনে চাপ দিয়ে হাইড পোস্ট করে দিতে হবে। এতে ওই পোস্টটি লুকানো যাবে। এ ছাড়া ওই ব্যক্তির পোস্ট এরপর থেকে নিউজ ফিডে কম দেখাবে।আনফলো করা
ফেসবুকে কারও ওপর বেশি বিরক্ত? বিরক্তি থাকলেও যদি বন্ধু তালিকা থেকে বাদ দিতে না চান তবে আনফলো করে দিতে পারেন। এতে বন্ধু থাকবেন ঠিকই কিন্তু তার কোনো পোস্ট নিউজফিডে আর দেখবেন না। ওই ব্যক্তির পোস্টে ট্রিপল-ডট বাটন চেপে আনফলো অপশন ঠিক করে দিন। আপনি যে তাকে আনফলো করেছেন তা তিনি জানতেও পারবেন না।
COMMENTS