বুবলী কলকাতা থেকে উড়ে এসে ছবির মহরতে যোগ দেন শাকিব। সেখানেই জানা যায়, শাকিব খানের বিপরীতে ছবিটিতে নায়িকা হবেন এ সময়ের আলোচিত নায়িকা বুব...
![]() |
| বুবলী |
কলকাতা থেকে উড়ে এসে ছবির মহরতে যোগ দেন শাকিব। সেখানেই জানা যায়, শাকিব খানের বিপরীতে ছবিটিতে নায়িকা হবেন এ সময়ের আলোচিত নায়িকা বুবলীই। কিন্তু তিন দিন যেতে না যেতেই চলচ্চিত্রপাড়ায় খবর রটে, ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবিতে নাকি নায়িকা হিসেবে কাজ করবেন না বুবলী। এ নিয়ে বুবলী কোনো কথা না বললও প্রযোজক জানালেন, এসব গুজব। এসবে কান দিতে নেই।
‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সেলিম খান শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘চলচ্চিত্রের একটি মহল শাকিব খান ও বুবলী জুটি নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা করছে। আমি জোর গলায় বলব, এ ধরনের চক্রান্ত মোটেও সফল হবে না। শাকিব খান ও বুবলী দেশের চলচ্চিত্রের এখনকার সবচেয়ে আলোচিত জুটি। তাঁদের অভিনীত ছবি দেখতেই প্রেক্ষাগৃহে দর্শকেরা এমনিতেই ছুটে যান। চলচ্চিত্রের এমন একটি নির্ভরযোগ্য জুটিকে নিয়ে কোনো ধরনের নোংরা প্রচারণা চালানো মোটেও উচিত নয়।’
| বুবলী |
‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ ছবিটি পরিচালনা করবেন শাহীন সুমন। এই ছবির সংলাপ ও চিত্রনাট্য করছেন দেলোয়ার হোসেন। রোমান্টিক ও মারপিট ঘরানার এই ছবিতে থাকবে হাস্যরসও।
শাকিব খান ও বুবলী এখন একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং করছেন। ছবিটির পরিচালক ওয়াজেদ আলী সুমন। এবারের ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও বুবলীর ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ও ‘সুপার হিরো’ ছবি দুটি।
সূত্র : প্রথম আলো

COMMENTS