ঐশ্বরিয়া রাই বচ্চন পপ গানে পারফর্ম করবেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সঙ্গে থাকবে নাচ। ঠিক যেন ম্যাডোনা। নাচ আর গানে বিশ্ব দাপিয়ে বেড়ানো এক সংগ...
![]() |
| ঐশ্বরিয়া রাই বচ্চন |
পপ গানে পারফর্ম করবেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সঙ্গে থাকবে নাচ। ঠিক যেন ম্যাডোনা। নাচ আর গানে বিশ্ব দাপিয়ে বেড়ানো এক সংগীতশিল্পীর ভূমিকায় দেখা যাবে বচ্চন বধূকে। বলিউডের আসন্ন মিউজিক্যাল ছবি ফ্যানি খান-এর একটি গানে এভাবেই দেখা দেবেন তিনি।
ছবির গানের কোরিওগ্রাফির জন্য বাইরে থেকে আনা হয়েছে কোরিওগ্রাফার। রিয়ানা, বিয়ন্সে, জেনিফার লোপেজের মতো তারকা শিল্পীদের গানের কোরিওগ্রাফি করেছেন তিনি। নাম ফ্রাঙ্ক গ্যাটসন জুনিয়র। গানটি যেহেতু পপ ঘরানার আর পারফরমেন্সও হবে ম্যাডোনার মতো করে, তাই রেমো ডি সুজা কিংবা প্রভু দেবাদের মতো কোরিওগ্রাফারদের ঘরে রেখে পরিচালক হাত বাড়িয়েছেন ফ্রাঙ্কের প্রতি। অনেকেই তাই ঐশ্বরিয়ার এই চরিত্রকে ‘ইন্ডিয়ান ম্যাডোনা’ তকমা দিতেও পিছপা হননি।| ঐশ্বরিয়া রাই বচ্চন |
মাইকেল জ্যাকসনের ‘স্মুথ ক্রিমিনাল’ গানে নেচে ফ্রাঙ্ক গ্যাটসন জুনিয়র আলোচনায় আসেন। বিয়ন্সের জন্য ১৭টিরও বেশি ভিডিওর কোরিওগ্রাফি করেন। তা ছাড়া তিনটির মতো ওয়ার্ল্ড ট্যুরের কোরিওগ্রাফার ও ডিরেক্টর ছিলেন। অতুল বলেন, ফ্রাঙ্কও ঐশ্বরিয়ার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন।
রাকেশ ওমপ্রকাশ মেহরা, অনিল কাপুর ও ভুষণ কুমার প্রযোজনা করেছেন ফ্যানি খান। ঐশ্বরিয়ার সঙ্গে সিনেমায় আরও দেখা যাবে অনিল কাপুর, রাজ কুমার রাও ও দিব্য দত্তকে। আগামী আগস্ট মাসে ছবিটি মুক্তির কথা আছে। ছবিটি তৈরি হচ্ছে অস্কার মনোনীত ডাচ সিনেমা এভরিবডি’স ফেমাস অবলম্বনে। সূত্র: মুম্বাই মিরর

COMMENTS