'ভালো থেকো' ছবির পোষ্টার: আরিফিন শুভ ও তানহা তাসনিয়া দেশের গণ্ডি পেরিয়ে এখন প্রায়ই বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ছবি মুক্তি...
![]() |
| 'ভালো থেকো' ছবির পোষ্টার: আরিফিন শুভ ও তানহা তাসনিয়া |
দেশের গণ্ডি পেরিয়ে এখন প্রায়ই বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ছবি মুক্তি পাচ্ছে। দেশে প্রশংসিত ছবিগুলো বিদেশের মাটিতে প্রবাসীদের কাছেও ভালো সাড়া পাচ্ছে। ‘আয়নাবাজি’ ও ‘ঢাকা অ্যাটাক’ এর অন্যতম উদাহরণ।
এ প্রসঙ্গে ‘ভালো থেকো’ ছবির প্রযোজক জাহিদ হাসান অভি শুক্রবার (৪ মে) বাংলানিউজকে বলেন, প্রবাসীদের কাছে দেশীয় ছবির ভালো চাহিদা রয়েছে। সেজন্য আমরা প্রাথমিক পর্যায় বিশ্বের ১১টি দেশে ছবিটি মুক্তি দিতে যাচ্ছি। এরপর আরও বেশ কয়েকটি দেশে প্রদর্শনের ব্যবস্থা করবো।’
| 'ভালো থেকো' ছবির একটি দৃশ্যে আরিফিন শুভ ও তানহা তাসনিয়া |
কানাডার পর আমেরিকা, ফ্রান্স, ইতালি, মালয়েশিয়া, সুইডেন, দুবাই, ওমান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও সাফটা চুক্তির মাধ্যমে ভারতেও ‘ভালো থেকো’ মুক্তি পাবে।
গত ৯ ফেব্রুয়ারি দেশের ৮৫টি প্রেক্ষাগৃহে দি অভি কথাচিত্র প্রযোজিত ‘ভালো থেকো’ মুক্তি পেয়েছিল। এতে শুভ-তানহা ছাড়া আরোও অভিনয় করছেন আসিফ ইমরোজ,কাজী হায়াৎ,আমজাদ হোসেন,অরুনা বিশ্বাস প্রমুখ।

COMMENTS