বলিউড চলচ্চিত্রে নারী চরিত্রের রূপায়ণ পাল্টে যাচ্ছে। ‘ভিরে দি ওয়েডিং’-এর ট্রেলার আপাতত তাই বলে। চলচ্চিত্রটির গল্প নারীদের নিয়ে। ট্রেলার ম...

বলিউড চলচ্চিত্রে নারী চরিত্রের রূপায়ণ পাল্টে যাচ্ছে। ‘ভিরে দি ওয়েডিং’-এর ট্রেলার আপাতত তাই বলে। চলচ্চিত্রটির গল্প নারীদের নিয়ে। ট্রেলার মুক্তির পর অভিনেত্রী সোনম কাপুরের মুখেও শোনা গেল একই কথা-চলচ্চিত্রটি দেখে বলিউডের গল্পে নারী চরিত্র তৈরিতে পরিবর্তন আসবে।
বলিউডের বাণিজ্যিক সিনেমায় নারীরা নায়কদের আড়ালে থেকে যান। ইদানীং এই দৃশ্য পাল্টাচ্ছে। নারীর জন্য আলাদা করে ভালো চরিত্র লেখা হচ্ছে। ‘কাহানি’ সিরিজ, ‘নিরজা’ কিংবা ‘হিচকি’ এর বড় প্রমাণ। আর ‘ভিরে দি ওয়েডিং’ ছবির ট্রেলার দেখাল নায়ক ছাড়াও কেবল নারীকেন্দ্রিক বাণিজ্যিক ছবি হয়। নারীদের জন্যও আলাদা করে চরিত্র লেখা যায়।
সোনম কাপুর
অভিনেত্রী সোনম কাপুর বলেন, ‘আমার মনে হয় এর আগে এমন ছবি তৈরি হয়নি। এই ছবি বেশ মজার। আমার প্রশ্ন, বাণিজ্যিক ছবি কেন নারীকেন্দ্রিক হবে না? এমন গল্প কেন হবে না, যার কেন্দ্রে থাকবে মেয়েরা? আমি আশাবাদী, এই ছবির পর নারীর প্রতি বলিউডের এমন দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। নারীদের চরিত্র লেখায় বেশ পরিবর্তন আসবে।’
মা হওয়ার পর আবার অভিনয়ে ফেরাও সোনমের কথায় উঠে আসে। তিনি বলেন, ‘মানুষ কারিনাকে একটি উদাহরণ হিসেবে নিয়েছে। ও বিয়ে করেছে। তারপর মা হয়েছে। আবার শুটিং সেটেও ফিরে এসেছে। ছেলেদের তো কেউ বিয়ে ও সন্তান নিয়ে প্রশ্ন করে না? তো মেয়েদের কেন?’ তাঁর মতে, এই ছবিতে কারিনা কাপুরকে দেখার পর এই ধারণাও ভেঙে যাবে।
‘ভিরে দি ওয়েডিং’ চলচ্চিত্রে কারিনা কাপুর, সোনম কাপুর, স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়াকে দেখা যাবে। এ বছরের পয়লা জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা।

মিড-ডে
COMMENTS