সোনম কাপুর শোনা যাচ্ছে আগামী জুন মাসে বিয়ে করতে যাচ্ছেন সোনম কাপুর। পাত্র তাঁর দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজা। হবু শাশুড়ির সঙ্গে কলকাত...
![]() |
| সোনম কাপুর |
![]() |
| সোনম কাপুর ও আনন্দ আহুজা |
ভারতেই সোনমের বিয়ে করার ইচ্ছার কথা শোনা গিয়েছিল। গুঞ্জন ছিল, এপ্রিল মাসে ভারতের যোধপুরে উমায়েদ ভবন প্রাসাদে সোনম আর আনন্দের জমকালো বিয়ের আয়োজন করা হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রায় ৩০০ জন অতিথি। এরপর আবার সোনমদের একটি পারিবারিক সূত্র তখন জানিয়েছে, এপ্রিলে নয়, এ বছর জুনে সোনম ও আনন্দের বিয়ের পরিকল্পনা চলছে। আনন্দকে নিয়ে সোনমের মনে কোনো দ্বিধা নেই। সে সোনমের প্রতি খুব যত্নশীল। । বিয়ের আগে ঘরোয়া পরিবেশে একটি বাগদানের অনুষ্ঠান হবে। মজার ব্যাপার হলো, জুন মাসে মুক্তি পেতে যাচ্ছে সোনম কাপুরের ছবি ‘ভিরে দি ওয়েডিং’।
সোনমদের পারিবারিক প্রযোজনা প্রতিষ্ঠানের এই ছবির গল্প আবর্তিত হয়েছে বিয়েকে ঘিরে। ছবিটি মুক্তি পাবে আগামী ১ জুন। এখন এটাই দেখা যাক, বাস্তবে সোনমের বিয়ে কবে হয়।
মুম্বাই মিরর


COMMENTS