পপি গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল পপি অভিনীত ‘সোনাবন্ধু’ ছবিটি। এরপর আর কোনো নতুন ছবিতে দেখা যায়নি এই তারকাকে। গত ২৭ ফেব্রুয়ারি ‘সা...
পপি
গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল পপি অভিনীত ‘সোনাবন্ধু’ ছবিটি। এরপর আর কোনো নতুন ছবিতে দেখা যায়নি এই তারকাকে। গত ২৭ ফেব্রুয়ারি ‘সাহসী যোদ্ধা’ নামে নতুন একটি ছবিতে কাজ শুরু করেছেন তিনি। গত শুক্রবার রাতে আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন, নাম ‘কাঠগড়ায় শরত্চন্দ্র’।
![]() |
| পপি |
শরত্চন্দ্রের ‘গৃহদাহ’, ‘দেবদাস’, ‘শ্রীকান্ত’ ও ‘বড়দিদি’র চরিত্রগুলো নিয়ে এই ছবি তৈরি হচ্ছে। এতে ‘পার্বতী’ চরিত্রে অভিনয় করবেন পপি। এসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বড় পর্দার এই অভিনেত্রী।
সাহসী যোদ্ধা দুই দিন শুটিং হলো। আবার মার্চের মাঝামাঝি থেকে শুরু হবে শুটিং।পপির হাতে আরো অনেক ছবি আছে।তিনি কোনো প্রকার অবসর পাচ্ছেন না। এদিকে দেবদাস ছবিতে তিনি পার্বতী চরিত্রে অভিনয় করবেন। ছবিটি পরিচালনা করবেন আরিফুর জামান। ছবিতে দেবদাস হচ্ছেন ফেরদৌস। এপ্রিলের ১৮ / ২০ তারিখ থেকে ছবির শুটিং শুরু হবে।
সূত্র : প্রথম আলো


COMMENTS