‘বাত্তি গুল মিটার চালু’ ছবির পোস্টার ‘বাত্তি গুল মিটার চালু’ ছবির শুটিং সেটে ছিলেন বলিউড অভিনেতা শাহেদ কাপুর। টান টান উত্তেজনায় ভরা এক...
![]() |
| ‘বাত্তি গুল মিটার চালু’ ছবির পোস্টার |
![]() |
| শাহেদ কাপুর |
‘বাত্তি গুল মিটার চালু’ সিনেমার শুটিং সেটে শাহেদের সঙ্গে কন্যা মিশা ও স্ত্রী মীরাও উপস্থিত ছিলেন। এ ছবিতে শাহেদ অভিনয় করছেন একজন আইনজীবীর চরিত্রে। ছবির একটি সূত্র জানিয়েছে, শাহেদ কাপুরের শরীর ভালো নেই।। তবু শুটিং চালিয়ে যেতে চাইছিলেন তিনি। কিন্তু গলার অবস্থা এতই খারাপ যে চিকিৎসক তাঁকে পুরোপুরি বিশ্রামে যেতে বলেছেন। গলার ওপর চাপ দিতে একদমই নিষেধ করা হয়েছে। এক দিন বিশ্রাম নিয়েই শাহেদ আবার শুটিং শুরু করতে চেয়েছিলেন। তবে তাঁর শরীরের অবস্থার আরও অবনতি হলে ছবির প্রযোজক তাঁকে মুম্বাই পাঠিয়ে দেন।
সূত্র : প্রথম আলো


COMMENTS