আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর পদত্যাগেরও প্রশ্নই আসে না। আওয়ামী লীগের সাধ...
![]() |
| আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের |
প্রধানমন্ত্রীর পদত্যাগেরও প্রশ্নই আসে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে যথাসময়ে নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে।আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকায় ঢাকা বাইপাস সড়ক মেরামত কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়—এমন কোনো নজির নেই’ , ‘বিএনপি নির্বাচন করবে কি করবে না, সেটা তাদের ব্যাপার। যথাসময়ে নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালে নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহায়তা করবে। আর প্রধানমন্ত্রীর পদত্যাগেরও প্রশ্নই আসে না।’ ওবায়দুল কাদের বিএনপিকে বিদেশিদের কাছে নালিশ না করে দেশের মানুষের সমর্থন নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে, কিন্তু তারা জনগণের কাছে যাচ্ছে না। তারা আন্দোলন করতে চাইলে করুক। তবে জনগণের কাছে তাদের যেতে হবে।’
ওবায়দুল কাদের ঢাকা বাইপাস সড়কটির মেরামতকাজের ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ৬২ কোটি টাকা ব্যয়ে আড়াই হাজার ও ঢাকা বাইপাস সড়কসহ চারটি সড়কের সংস্কার করা হবে। আগামী বর্ষা মৌসুমের আগেই অর্থাৎ মে মাসের মধ্যে এই সংস্কারকাজ শেষ করা হবে বলেও জানান তিনি। এ সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।
সূত্র : প্রথম আলো

COMMENTS