রাজ চক্রবর্তী ও শুভশ্রী বিয়ের আগেই মধুচন্দ্রিমায় গিয়েছেন ভারতের এ সময়ের জনপ্রিয় চিত্রপরিচালক রাজ চক্রবর্তী ও চিত্রনায়িকা শুভশ্রী...
![]() |
| রাজ চক্রবর্তী ও শুভশ্রী |
![]() |
| রাজ চক্রবর্তী ও শুভশ্রী |
একজন সংবাদমাধ্যমকে বলেন, ‘শুভশ্রী আসলে গুছিয়ে সংসার করতে চায়। বিয়ের পর রাজের পরিবারের সবার সঙ্গেই থাকবে ও।’ আরেকজন বলেন, ‘গতকালের আয়োজনে রাজ আর শুভশ্রীর মধ্যে শুভশ্রীকেই সবচেয়ে উত্তেজিত দেখাচ্ছিল। বিয়ের দিনটার জন্য যেন তাঁর আর তর সইছে না। এমনকি বাগদানের আংটি নিজেই কিনেছেন শুভশ্রী।’ বাগদানের পর উপস্থিত বন্ধুদের কাছে শুভশ্রী বলেন, ‘আমাদের গল্পটা অন্য রকম। তবে আমার কাছে ভালোই লাগে। রাস্তাটা অগোছালো ছিল। এবার এক রাস্তায় বাকি জীবনটা হাঁটতে এনগেজমেন্ট করে নিলাম। প্রত্যেকের ভালোবাসা আর গুরুজনদের আশীর্বাদ আমাদের ভীষণ প্রয়োজন।’
![]() |
| শুভশ্রী |
প্রশ্ন ওঠে বাগদানের জন্য এত গোপনীয়তা কেন? কারণ, এর আগে রাজ আর শুভশ্রীর বিয়ের তারিখ পর্যন্ত চূড়ান্ত হয়েছিল। শেষ মুহূর্তে বিয়েটা আর হয়নি। তখন তা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে নানা কিছু লেখা হয়। রাজ ও শুভশ্রীর সম্পর্কের মধ্যে বিভিন্ন সময় অনেক জটিলতা এসেছে। কখনো শোনা গেছে, তাঁরা একসঙ্গে গোয়ায় ছুটি কাটাতে গেছেন। কখনো একসঙ্গে ডিনারে যাওয়ার খবর রটেছে। কিন্তু সবকিছুকেই এত দিন গসিপ বলে উড়িয়ে দেন তাঁরা। চিত্রনায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে রাজের সম্পর্কের কথা টলিউডের সবার জানা। সেই সম্পর্ক ভাঙার পর শুভশ্রীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে রাজের।
সূত্র : প্রথম আলো



COMMENTS