সালমান খান বক্স অফিসের দৌড়ে সালমান খানের ‘রেস থ্রি’ ছবি মুক্তির আগেই এগিয়ে আছে। এবার ঈদে সালমান খান তাঁর ভক্তদের উপহার দিচ্ছেন ‘রেস’ ...
![]() |
| সালমান খান |
বক্স অফিসের দৌড়ে সালমান খানের ‘রেস থ্রি’ ছবি মুক্তির আগেই এগিয়ে আছে। এবার ঈদে সালমান খান তাঁর ভক্তদের উপহার দিচ্ছেন ‘রেস’ সিরিজের এই নতুন ছবি। তৈরি করছে সালমানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিটি মুক্তির আগেই কোটি রুপি আয় করেছে। বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, ‘রেস থ্রি’ এই বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবি হতে চলেছে। শোনা গেছে, সালমানের এই নতুন ছবির স্যাটেলাইট স্বত্ব ১৫০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। সালমানের ছবি বলেই স্যাটেলাইট কর্তৃপক্ষ বিপুল অর্থের বিনিময়ে এর স্বত্ব কিনেছে। অনেকেরই ধারণা, ঈদে সালমান খানের ছবি মানেই হিট। আরও শোনা গেছে, সাল্লু মিয়ার এই ছবির জন্য প্রথমে ৭৫ কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেন এই বলিউড তারকা। ছবির অন্যতম প্রযোজক রমেশ তৌরানিও নাকি স্যাটেলাইটের মূল্য এত কম হোক, তা চাননি।
![]() |
| ‘রেস থ্রি’ |
গত বছর বলিউড সুলতানের ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-এর স্যাটেলাইট স্বত্ব ৭০ কোটি রুপিতে বিক্রি হয়েছিল। বলিউডের ইতিহাসে এর আগে কোনো ছবি এত বেশি দামে স্যাটেলাইটে বিক্রি হয়নি। এবার নিজের আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেলেন সালমান। এবার তাঁর নিজের ছবি ‘রেস থ্রি’র ক্ষেত্রে স্যাটেলাইট স্বত্বের অঙ্ক আগের থেকে দ্বিগুণ করেছেন। রেমো ডি সুজা পরিচালিত ‘রেস থ্রি’ মুক্তি পাবে আগামী ১৫ জুন। ছবিতে সালমান খান ছাড়া আরও দেখা যাবে ববি দেওল, অনিল কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ ও ডেইজি শাহকে।
সূত্র : প্রথম আলো


COMMENTS