পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতান ইউএস-বাংলার উড়োজাহাজের পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতান মারা গেছেন। আজ মঙ্গলবার এই বেসরকারি বিমান সংস্থার পক্ষ ...
![]() |
| পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতান |
ইউএস-বাংলার উড়োজাহাজের পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতান মারা গেছেন। আজ মঙ্গলবার এই বেসরকারি বিমান সংস্থার পক্ষ থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। গতকাল সোমবার ঘটা এই দুর্ঘটনায় এ নিয়ে পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে। আজ সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ‘আবিদ সুলতান আজই মারা গেছেন। নেপাল থেকে এ খবর আমাদের দেওয়া হয়েছে।’ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজটি গতকাল স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে অবতরণের কথা ছিল। নামার আগেই এটি বিধ্বস্ত হয়ে বিমানবন্দরের পাশের একটি খেলার মাঠে পড়ে যায়। উড়োজাহাজটিতে চারজন ক্রু ও ৬৭ জন যাত্রী ছিলেন। গতকালই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল জানিয়ে ছিলেন, বিধ্বস্ত উড়োজাহাজটিতে ৪৩ জন বাংলাদেশি যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে নেপালে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ১৪ জন যাত্রীর সঙ্গে কথা বলেছেন। পাইলট আবিদ সুলতান জীবিত আছেন।
![]() |
| পাইলট পৃথুলা রশীদ |
কালই জানা যায়, উড়োজাহাজের সহকারী পাইলট পৃথুলা রশীদ মারা গেছেন। তবে পাইলট আবিদ সুলতান বেঁচে আছেন বলে গতকালও জানা গিয়েছিল। আজ সকালেই তাঁর মৃত্যুর খবর এল।
সূত্র : প্রথম আলো


COMMENTS