মনিকা লিউনস্কি হোয়াইট হাউজে কর্মরত অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে প্রণয়ের সূত্র ধরে মনিকা লিউনস্কি বিশ্ববাসীর কাছে ...
![]() |
| মনিকা লিউনস্কি |
হোয়াইট হাউজে কর্মরত অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে প্রণয়ের সূত্র ধরে মনিকা লিউনস্কি বিশ্ববাসীর কাছে এক পরিচিত মুখ। সেই আলোচনা এখন ছাঁইয়ের নিচে চাপা পড়েছে। মনিকাও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু সপ্তাহ দুই আগে বিশ্ব তারকাদের নগ্ন ছবি ফাঁস হয়ে যাওয়ার পর নতুন আতঙ্ক বাসা বেঁধেছে মনিকার মনে।
![]() |
| মনিকা লিউনস্কি |
বিভিন্ন খবরে জানা যায়, বিল ক্লিনটনের সঙ্গে প্রণয়ের সময় তাদের অনেক রোমাঞ্চকর দৃশ্য ব্যক্তিগত ক্যামেরায় তোলা হয়েছে। তাদের ব্যক্তিগত সেই ছবি যদি হ্যাকাররা ফাঁস করে দেয় তাহলে ক্লিনটন-মনিকা প্রেমের খবর বিশ্বজুড়ে আরেকবার মানুষের বিনোদন ও আলোচনার খোরাক জোগাবে। আর মনিকার ভয় সেখানেই। তাইতো অজ্ঞাত হ্যাকাররা ওই ছবিগুলো প্রকাশ করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ফেটে পড়েন মনিকা। এটাকে কাণ্ডজ্ঞানহীন মানুষের কাজ বলেও ভৎসনা করেন তিনি। সম্প্রতি প্রকাশিত ক্লিনটনের সঙ্গে প্রেমের ওপর লেখা ভ্যানিটি ফেয়ার নামের একটি বইয়ে এ কথা বলেন তিনি। মনিকা লেখেন, ‘একজন সভ্য মানুষ ও নারী হিসেবে অন্যদের মতো আমিও কুৎসিত ছবি প্রকাশের আতঙ্কে আছি। নারীদের প্রকাশ্যে অপমান ও পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি প্রশ্ন তুলে বলেন, আপনারা চান সেই কুৎসিত দিন আমার জীবনে ফিরে আসুক কিংবা একজন বৃদ্ধা নারীকে কুৎসিত রেইন কোর্ট পোশাকে দেখা যাক?’
![]() |
| মনিকা লিউনস্কি |
সম্প্রতি মনিকা ও ক্লিনটনের ঘনিষ্ঠ প্রেমের ছবি অনলাইনে প্রকাশ হওয়ায়ও ক্ষোভ জানান তিনি। যদিও তার লেখায় প্রকাশিত ওই ছবিগুলো ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন ১৯৯৮ সালের দিকে বিল ক্লিনটন ও মনিকার প্রেম জোরালো রূপ নেয়। ফার্স্ট লেডি হিলারিকে রেখে মনিকার সঙ্গে রাত্রিযাপন করতেন ক্লিনটন। বিষয়টি জানাজানি হওয়ার পর মনিকাকে হোয়াইট হাউজ থেকে অন্য জায়গায় বদলি করা হয়।
![]() |
| মনিকা লিউনস্কি |
ক্লিনটনের প্রেমে এখনো কাতর মনিকা। এখনো তাকে অনেক ভালোবাসেন মনিকা। বিভিন্ন সময় ক্লিনটনকে নিয়ে আবেগঘন মন্তব্যও করেন তিনি। যদিও ভালোবাসার মূল্য না দেওয়ায় ক্লিনটনকে বিশ্বাসঘাতকও বলতে ছাড়েননি তিনি।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন
সূত্র : বাংলাদেশ প্রতিদিন




COMMENTS