বিধ্বস্ত উড়োজাহাজটি নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস বাংলার উড়োজাহাজটির ২২ আরোহীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্য ন...

বিধ্বস্ত উড়োজাহাজটি
নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস বাংলার উড়োজাহাজটির ২২ আরোহীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্য নয়জন বাংলাদেশি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জীবিতদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএস বাংলা এয়ারলাইনসের ওই উড়োজাহাজটিতে মোট ৭১ জন আরোহী ছিলেন। এর মধ্যে ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু। যাত্রীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি এবং একজন চীন ও একজন মালদ্বীপের নাগরিক। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন, নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় ১৪ জন বাংলাদেশি আহত অবস্থায় আছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। পরিচয় নিশ্চিত হলে তাঁদের তালিকা তৈরি করা হবে। সোমবার ইউএস বাংলার উড়োজাহাজটি ঢাকা থেকে ৭১ জন আরোহী নিয়ে নেপালের উদ্দেশে যাত্রা করে। রয়টার্স জানিয়েছে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর ওই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। নেপালের এটাই একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। নেপালি দৈনিক কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, ইউএস বাংলার উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর বিমানবন্দরটিতে পূর্বনির্ধারিত সব ফ্লাইট বাতিল করা হয়েছে। পথে থাকা ফ্লাইটগুলোকে অন্য স্থানে অবতরণের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে যাওয়া বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স নেপালের সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে। তবে বার্তা সংস্থা এএফপি বলেছে, কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। উড়োজাহাজটিতে ৬৪ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। নেপালের রাজধানী কাঠমান্ডুতে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশটির বাংলাদেশ দূতাবাস হটলাইন চালু করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দুর্ঘটনার পরপরই সোমবার ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা জানান। শাহরিয়ার আলম এক ফেসবুকে বলেন, ‘আমাদের দূতাবাসের কর্মকর্তারা হাসপাতাল এবং বিমানবন্দরে আছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমাদের নেপাল দূতাবাস হটলাইন মো. আল আলামুল ইমাম, কনস্যুলার +৯৭৭৯৮১০১০০৪০১, অসিত বরণ সরকার +৯৭৭৯৮৬১৪৬৭৪২২।
কারও পরিচিত কোনো যাত্রী থাকলে সে তথ্য দিতে বলা হয়েছে। সোমবার ঢাকা থেকে নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি উড়োজাহাজ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হয়ে অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স নেপালের সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে। তবে বার্তা সংস্থা এএফপি বলেছে, কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। নেপালের সেনাবাহিনীর মুখপাত্র গোকুল ভান্ডারি এএফপিকে বলেন, কাউকে জীবিত উদ্ধার করার আশা প্রায় শেষ হয়ে গেছে। কারণ, উড়োজাহাজটি ভয়াবহভাবে পুড়ে গেছে। কোনো বার্তা সংস্থাই তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানাতে পারেনি। হতাহত ব্যক্তিদের উদ্ধারে কাজ চলছে। বিমানের ধ্বংসাবশেষ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। উড়োজাহাজটিতে ৬৭ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। বিধ্বস্ত হওয়া ইউএস বাংলার উড়োজাহাজটিতে ৩২ বাংলাদেশি যাত্রী ছিলেন। ইউএস বাংলা এয়ারলাইনস সূত্র জানায়, উড়োজাহাজটিতে ক্রুসহ মোট ৭১ জন ছিলেন। যাত্রী ছিলেন ৬৭ জন। এর মধ্যে বাংলাদেশি ছাড়া ৩২ জন নেপালি, একজন করে মালদ্বীপ ও চীনের যাত্রী ছিলেন। ঢাকা থেকে নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি উড়োজাহাজ কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
সূত্র : প্রথম আলো
COMMENTS