এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৮ অথবা ৩০ এপ্রিলের মধ্যে প্রকাশ করা হবে। এ দুইদিনের যেকোনো একদিন ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করতে প...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৮ অথবা ৩০ এপ্রিলের মধ্যে প্রকাশ করা হবে। এ দুইদিনের যেকোনো একদিন ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠাবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। রোববার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। পদাধিকারবলে সভায় ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা সচিব মো. শাহেদুল খবির সভাপতিত্ব করেন। সভায় সব বোর্ডের চেয়ারম্যানরা সেখানে উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা গেছে, আগামী ২৮ অথবা ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এই দুই দিনের মধ্যে প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দিবেন সেদিন ফলাফল প্রকাশ করা হবে।
COMMENTS