খালেদা জিয়ার জেল ও জরিমানা

খালেদা জিয়া অর্থ আত্মসাতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচার...


খালেদা জিয়া
অর্থ আত্মসাতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।জেলের পাশাপাশি প্রত্যেককে দুই কোটি দশ লাখ ৭১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি চার আসামি হলেন, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান। এর মধ্যে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান। আজ বেলা আড়াইটার দিকে এই রায় ঘোষণা করা হয়।

এক নজরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা:
দুদকের মামলা: ২০০৮ সালের ৩ জুলাই
অভিযোগপত্র: ২০০৯ সালের ৫ আগস্ট
অভিযোগ গঠন: ২০১৪ সালের ১৯ মার্চ
আসামির সংখ্যা: ছয়জন
সাক্ষ্যগ্রহণ: ৩২ জন সাক্ষীর
যুক্তিতর্ক শেষ: ২৫ জানুয়ারি
বিচারের সময়: ২৩৬ কার্যদিবস
যুক্তিতর্ক শুনানি: ১৬ কার্যদিবস


বিদেশ থেকে পাঠানো এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে বিদেশ থেকে পাঠানো দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই দুদক এই মামলা করেন। তদন্ত শেষে ২০০৯ সালের ৫ আগস্ট খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন দুদকের উপপরিচালক হারুন অর রশীদ। অন্য আসামিরা হলেন, সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান। মামলায় শুরু থেকে পলাতক আছেন কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান। ২০১৪ সালের ১৯ মার্চ আদালত খালেদাসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এরপর তদন্ত কর্মকর্তাসহ ৩২ জনের সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। খালেদা-তারেকসহ ছয় জনের বিরুদ্ধে যে অভিযোগ---
অভিযোগপত্রে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অন্য আসামিরা অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন। সরকারি এতিম তহবিলের আর্থিক দায়িত্ববান বা জিম্মাদার হয়ে বা তহবিল পরিচালনার ভারপ্রাপ্ত হয়ে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে পরস্পর যোগসাজশে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা করেছেন, যা দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারার অপরাধ।
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্রে বলা হয়, প্রধানমন্ত্রীর এতিম তহবিলে ইউনাইটেড সৌদি কমার্শিয়াল ব্যাংক থেকে ১২.৫৫ লাখ মার্কিন ডলার আসে যা বাংলাদেশি টাকায় তৎকালীন ৪ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ২১৬ টাকা। তিনি প্রধামন্ত্রী থাকার সময় ১৯৯১ সালের ৯ জুন থেকে ১৯৯৩ সালের ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই অর্থ দেশের প্রতিষ্ঠিত কোনো এতিমখানায় না দিয়ে অস্তিত্ববিহীন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেন। অথচ কোনো নীতিমালা তিনি তৈরি করেননি, করেননি কোনো জবাবদিহিতীর ব্যবস্থাও। অথচ খালেদা জিয়া প্রধানমন্ত্রীর এতিম তহবিল থেকে ২ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা অস্তিত্ববিহিনী জিয়া অরফানেজ ট্রাস্টে পাঠান। পরে ওই টাকা আত্মসাত করেন যার জন্য তিনি দায়ী। তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রীর ক্ষমতায় থেকে নিজের পদমর্যাদা বলে সরকারি এতিম তহবিলের আর্থিক দায়িত্ববান বা জিম্মাদার হয়ে বা তহবিল পরিচালনার ভারপ্রাপ্ত হয়ে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে দণ্ডবিধির ৪০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার অপরাধ করেছেন।
খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি তাঁর মায়ের সহায়তায় ৬ মইনুল হোসেন রোডের ঠিকানা ব্যবহার করে অস্তিত্ববিহীন ট্রাস্ট গঠন করেন। প্রধানমন্ত্রীর এতিম তহবিলের ২ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা গ্রহণ করে ওই ট্রাস্টের নামে সোনালী ব্যাংকের গুলশান নিউনর্থ সার্কেল শাখায় এসটিডি হিসান খুলে জমা রাখেন। দীর্ঘ দিনে কিছু জমি কেনা ছাড়া ট্রাস্টের নামে কোনো স্থাপনা করেননি। ডিড অব ট্রাস্টের শর্ত ভঙ্গ করে এতিম ও দুস্থদের জন্য কোনো টাকা তিনি ব্যয় করেননি। অথচ ২০০৬ সালের ১২ এপ্রিল থেকে ২০০৬ সালের ৪ জুলাই পর্যন্ত অসৎ উদ্দেশ্যে ৫টি চেকের মাধ্যমে ৩ কোটি ৩০ লাখ টাকা ট্রাস্টের সঙ্গে সম্পর্কহীন ব্যবসায়ী কাজী সলিমুল হককে দেন। যার মধ্যে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মাসাত করেন যা দণ্ডবিধির ৪০৯ ধারার অপরাধ। সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী সম্পর্কে বলা হয়, তিনি প্রধানমন্ত্রীর সচিবের দায়িত্বে ভারপ্রাপ্ত হয়ে এতিম তহবিল গঠন ও পরিচালনার দায়িত্ববান হন। অথচ কোনো নীতিমালা তৈরি না করে কোনো জবাবদিহীতার ব্যবস্থা গ্রহণ না করে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুমেদান নেন এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের দিয়ে গঠিত অস্তিত্ববিহীন ট্রাস্টে টাকা পাঠান। প্রধানমন্ত্রীর অনুমোদনকৃত মূল নথি নিজের দায়িত্বে রেখে বা নীচের স্তরের কাউকে না দিয়ে গুরুত্বপূর্ণ নথি উধাও করে খালেদা জিয়া ও তাঁর পরিবারের সদস্যদের সরকারী টাকা আত্মসাতের কাজে সহায়তা করেছেন।অভিযোগপত্রে জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান সম্পর্কে বলা হয়, তিনি তারেক রহমানের সঙ্গে যৌথভাবে প্রধানমন্ত্রীর এতিম তহবিলের টাকা আত্সাতে সহযোগিতা করেছেন।

সূত্র: প্রথম আলো








COMMENTS

Name

aamir khan,1,abhishek bachchan & Aishwarya Rai Bachchan,1,abhishek bachchan & amitabh bachchan,1,Aishwarya Rai Bachchan,1,alia bhatt & Varun Dhavan,1,amitabh bachchan,1,Avengers Infinity War,1,Dakota Johnson,1,Daniel-Craig-and-Rachel-Weisz,1,deepika & ranveer,1,deepika padukone,1,deepika-padukone,2,Football,1,kangna ranaut,1,kareena kapoor khan & sara ali khan,1,Khali the Killer,1,Lionel Messi,1,mithun chakraborty & mimo chakraborty,1,Nick Jonas,1,Priyanka Chopra,3,Priyanka Chopra & kangna ranaut,1,radhika apte,1,Shobnom Bubly,1,sonam kapoor & anand ahuja,1,sonam kapoor & anil kapoor,1,Srabanti & Taskeen,1,Sri reddy,1,Surveen Chawla,1,Tahsan,1,Tamanna Bhatia,1,thugs of hindostan,1,urvashi rautela,1,World cup 2018,1,অর্থনীতি,4,আন্তর্জাতিক,7,ইলিয়েনা ডি’ক্রুজ,1,কারিনা কাপুর খান ও সিদ্ধার্থ মালহোত্রা,1,কোটা সংস্কারের দাবি,1,খেলাধুলা,7,জ্যাকুলিন ফার্নান্দেজ,1,প্রযুক্তি,3,বলিউড বিনোদন,21,বাংলাদেশ,32,বাংলাদেশ বিনোদন,1,বাহুবলী-টু,1,বিজ্ঞান ও প্রযুক্তি,10,বিনোদন,63,ভূমি পেড়নেকর,1,শিক্ষা,2,স্বাস্থ্যবিধি,1,হলিউড বিনোদন,7,
ltr
item
Daily Dhaka Star: খালেদা জিয়ার জেল ও জরিমানা
খালেদা জিয়ার জেল ও জরিমানা
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie7uzjxTL7loLCIZ9i8nMhL5q0MmTjCI4rqgjR4uFD8nmieN99cwxsEgiQSNpceR94Cx84FbQ-dzhocKKVNPJauTZ538a1e-SGxCgBGXcTClCXipFbppDJmDGL5Ltb43x64JNMUgx6mEM/s640/download.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie7uzjxTL7loLCIZ9i8nMhL5q0MmTjCI4rqgjR4uFD8nmieN99cwxsEgiQSNpceR94Cx84FbQ-dzhocKKVNPJauTZ538a1e-SGxCgBGXcTClCXipFbppDJmDGL5Ltb43x64JNMUgx6mEM/s72-c/download.jpg
Daily Dhaka Star
https://dailydhakastarcom.blogspot.com/2018/02/blog-post_8.html
https://dailydhakastarcom.blogspot.com/
https://dailydhakastarcom.blogspot.com/
https://dailydhakastarcom.blogspot.com/2018/02/blog-post_8.html
true
1699815476846204433
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy