সাকিব খান এবং অপু বিশ্বাস চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বাংলাদেশের শীর্ষ চলচ্চিত্র-নায়ক শাকিব খানের তালাক কার্যকর হচ্ছে ২২ ফেব্রুয়া...
![]() |
| সাকিব খান এবং অপু বিশ্বাস |
ছেলে আব্রামের ব্যাপারে শাকিব খান বলেন, ‘আব্রামের ভালোর জন্য আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। ওকে ভালো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যবস্থা করা, ওকে ভালো রাখা, ওকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে সব ধরনের সাপোর্ট দেব।’ জানালেন, তালাক কার্যকর হওয়ার পর অপু বিশ্বাসকে বিয়ের দেনমোহর বাবদ সাত লাখ টাকা পরিশোধ করবেন শাকিব খান। ছেলের খরচ বাবদ এখন প্রতি মাসে অপুকে এক লাখ দিচ্ছেন। এই টাকা নগদে অথবা চেকে দিচ্ছেন তিনি। গত বছর ২২ নভেম্বর অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠান শাকিব খান। ‘সুপার হিরো’ ছবিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, টাইগার রবিসহ অনেকে। প্রযোজনা করছে হার্টবিট কথাচিত্র। ছবিটি এবার ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।
![]() |
| সুপার হিরো : সাকিব খান এবং বুবলী |
সূত্র : প্রথম আলো


COMMENTS