কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে রাজধানীর নামিদামি চার শিক্ষা প্রতিষ্ঠানের ৭২ শিক্ষককে কারণ দর্শাতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ত...

সম্প্রতি রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে থেকে কোচিং বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগে রাজধানীর আট শিক্ষা প্রতিষ্ঠানের ৯৭ জন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল দুদক।

শুধু তাই নয় বর্তমানে বগুড়াতে ২০১২ এর নীতিমালা না মেনে স্কুল শিক্ষকরা বিভিন্ন জায়গাতে কোচিং/প্রাইভেট বানিজ্যে জড়িয়ে পড়েছে। নাম জানাতে অনিচ্ছুক অনেক অভিভাবক জানিয়েছেন যে, সরকারি নিয়ম নীতিমালা হবার পরেও তারা স্কুল শিক্ষকদের কাছে জিম্মি হয়ে আছে। স্কুল শিক্ষকরা জলশ্বেরীতলা, উপশহর, হাকিরমোড়, নিশিন্দারা, সেউজগাড়ী, গোদারপাড়া সহ শহরের বিভিন্ন এলাকায় ঘর ভাড়া নিয়ে তারা ছাত্র-ছাত্রীদের নিয়ে কোচিং/প্রাইভেট ব্যবসায় জড়িয়ে পরেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিভিন্নভাবে অনুসন্ধান চালাচ্ছে এবং জানিয়েছে প্রমাণ স্বরুপ কোন শিক্ষককে ধরতে পারলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: করতোয়া
COMMENTS