আইফোন টেনের উৎপাদন বন্ধের গুঞ্জনে মন ভেঙেছে অনেক অ্যাপল-ভক্তের। তাই শুধু আইফোন টেন নয়, সব আইফোন ব্যবহারকারীর জন্যই ভালো খবর দিতে চায় নি...

আইফোন টেনের উৎপাদন বন্ধের গুঞ্জনে মন ভেঙেছে অনেক অ্যাপল-ভক্তের। তাই শুধু আইফোন টেন নয়, সব আইফোন ব্যবহারকারীর জন্যই ভালো খবর দিতে চায় নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ইনকরপোরেটেড। সে জন্য আইফোনটি অবশ্য আইওএস ১১ সমর্থক হতে হবে। অ্যাপল শিগগিরই আইওএস ১১-এর নতুন সংস্করণ ১১.৩ উন্মোচন করতে যাচ্ছে। নতুন এ সংস্করণটিতে এমন কিছু সুবিধা যোগ করা হচ্ছে যা ব্যবহারকারীর আইফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলবে। গত বুধবার এক বিজ্ঞপ্তিতে খবরটি প্রকাশ করে অ্যাপল।
পুরোনো মডেলের আইফোনগুলো ধীরগতির করে দেওয়ার খবর ফাঁসে সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়ে অ্যাপল। আইফোনের সে মডেলগুলোর ব্যাটারি যেন প্রসেসরকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, তাই এমনটা করা হয়েছিল বলে জানিয়েছে অ্যাপল। তাই নতুন আইওএস সংস্করণে তা বন্ধের সুবিধা যোগ করা হচ্ছে। অর্থাৎ ব্যাটারির জন্য স্মার্টফোন ধীরগতির হবে কি না, তা এখন ব্যবহারকারীর ইচ্ছাধীন।

নতুনত্ব আসছে আইমেসেজেও। ব্যবসায়িক কথাবার্তা এবং মিটিংয়ের সময় নির্ধারণ করা যাবে আইমেসেজের নতুন সংস্করণে। লেনদেন অ্যাপ অ্যাপল পের নতুন সংস্করণ থাকবে। আর আইফোন টেন ব্যবহারকারীদের জন্য থাকছে নতুন অ্যানিমোজি চরিত্র।
COMMENTS