সুরভিন চাওল ২ বছর নিজের বিয়ের কথা সবার কাছে লুকিয়ে রেখেছিলেন সুন্দরী এই বলিউড অভিনেত্রী সুরভিন চাওলা। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম...
![]() |
![]() |
সাহসী দৃশ্যে অভিনয়ের ব্যাপারে সুরভিনের পরিচিতি আছে। বিয়ের পর বলিউড অভিনেত্রীদের সাধারণত সাহসী দৃশ্যে অভিনয় করতে কম দেখা যায়। পর্দায় তাঁকে কি আবার সাহসী হতে দেখা যাবে? স্মিত হেসে সুরভিন বলেন, ‘বিয়ের পর আমি ছুরি নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুরাগ কাশ্যপের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছি। চরিত্রের প্রয়োজনে এটা আমি করতেই পারি। বিয়ে যদি ক্যারিয়ারের অন্তরায় হয়ে দাঁড়াত, তাহলে সেই বিয়ে আমি করতামই না।’
সুরভিন বলেন, ‘আমি এমন একজন মানুষকে বিয়ে করেছি, যিনি আমাকে ও আমার কাজকে সম্মান করেন। উনি আমাকে সব সময় উৎসাহ জুগিয়ে এসেছেন। বিবাহিত সম্পর্কে সম্মান থাকা জরুরি।’ এই বলিউড সুন্দরী বলেন, ‘আমি অবাক হই অনেকে আমাকে প্রশ্ন করেন, বিয়ের পর আমি অভিনয় চালিয়ে যাব কি না? সবাই কি বিয়ের পর তাঁর পেশা ছেড়ে দেন। বিয়ের সঙ্গে ক্যারিয়ারের কী সম্পর্ক? আমি দুই বছর ধরে বিবাহিত। কেউ জানত না যখন, তখন কেউ এই প্রশ্ন করেনি।’


COMMENTS